শনিবার, জুলাই ১৮, ২০২৬

পদক উপহার পেয়ে মাচাদোর প্রশংসায় আত্মহারা ট্রাম্প

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই পদক তুলে দেন।

পদকটি গ্রহণ করে মাচাদোর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি যে কাজগুলো করেছি, তার জন্যই মাচাদো তাঁর শান্তির নোবেল পদক আমাকে উপহার দিয়েছেন।”

মাচাদোকে একজন “অসাধারণ নারী” হিসেবে উল্লেখ করে ট্রাম্প লেখেন, “তিনি দীর্ঘদিন ধরে অনেক কিছু সহ্য করে এসেছেন।” পাশাপাশি এই উপহারকে তিনি “পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন” বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মারিয়া কোরিনা মাচাদো। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেও শান্তিতে নোবেল পুরস্কার পেতে আগ্রহী—এ কথা তিনি একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন।

গত বছর মাচাদো নোবেল পুরস্কার পাওয়ার পর ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে পরবর্তীতে মাচাদো বলেন, তিনি তাঁর শান্তির নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।

এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সূত্র: এএফপি

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ