শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইরানে ফরেনসিক ল্যাবরেটরির ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ: সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ভিডিওটিতে বিপুলসংখ্যক মরদেহ মেঝে বা ট্রলিতে রাখা অবস্থায় প্রদর্শিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিনে ওই কেন্দ্র থেকে অন্তত ছয়টি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর মধ্যে শুধুমাত্র একটি ভিডিওতে তারিখ দেখা গেছে, যা ৯ জানুয়ারি ধরা হয়েছে। প্রায় ছয় মিনিট দৈর্ঘ্যের ভিডিওটিতে একাধিক সম্পাদনার চিহ্ন দেখা গেছে। ভিডিওতে কেন্দ্রটির বাইরের বিভিন্ন কোণ থেকে দৃশ্য ধারণ করা হয়েছে। মেঝেতে সারি সারি বডি ব্যাগ এবং কাফনে মোড়ানো মরদেহ রাখা অবস্থায় দেখা যায়। অনেক মানুষকে কান্নায় ভেঙে পড়তে এবং একপর্যায়ে একজনকে মেঝেতে লুটিয়ে পড়লে অন্যরা তাকে সাহায্য করতে দেখা গেছে।

ভিডিওর এক অংশে কয়েকজন মানুষ একটি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে, যেখানে ধাপে ধাপে মৃত ব্যক্তিদের মুখের ছবি প্রদর্শিত হচ্ছে। ভিডিওটির অন্যান্য অংশে মর্গের ভেতরের দৃশ্য দেখা না গেলেও বাইরে রাখা বডি ব্যাগের সংখ্যা স্পষ্টভাবে ধরা পড়েছে। বিশেষভাবে একটি দৃশ্যে একসঙ্গে অন্তত ২১টি বডি ব্যাগ দেখা গেছে। পুরো ভিডিও জুড়ে মেঝে বা ট্রলির ওপর মোট ১৮২টি দেহ বা দেহসদৃশ অবয়ব গণনা করা হয়েছে বলে দাবী করা হচ্ছে।

এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং প্রকৃত পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ভিডিওগুলোর সত্যতা এবং সেখানে প্রদর্শিত দৃশ্যের প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সোর্স: ইউরো নিউজ

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ