শনিবার, জুলাই ১৮, ২০২৬

ভারত ও পাকিস্তানে ভূমিকম্প, গুজরাটে ১২ ঘণ্টায় ৯টি কম্পন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে পৃথক পৃথক ভূমিকম্পের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একই সময়ের মধ্যে ভারতের গুজরাট প্রদেশে ১২ ঘণ্টার ব্যবধানে ছোট-বড় মোট ৯টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, শুক্রবার ভোরে তাজিকিস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির প্রভাব শুধু পাকিস্তানেই নয়, তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানের বিভিন্ন অংশেও অনুভূত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলায় একাধিক ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতের আবহাওয়া বিভাগ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৮টা ৪৩ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয় এবং শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে সর্বশেষ ভূমিকম্প রেকর্ড করা হয়। এ সময়ের মধ্যে মোট ৯টি কম্পন শনাক্ত করা হয়েছে।

রিখটার স্কেলে এসব ভূমিকম্প ‘মাইক্রো’ ও ‘মাইনর’ শ্রেণিভুক্ত হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সবগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজকোট জেলার উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দূরে।

সাধারণত গুজরাটের কচ্ছ অঞ্চলে ভূমিকম্প বেশি হলেও রাজকোট এলাকায় একের পর এক কম্পনকে বিশেষজ্ঞরা ‘অস্বাভাবিক’ ঘটনা হিসেবে দেখছেন। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: ডন ও ইন্ডিয়া টুডে

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ