শুক্রবার, জুন ২৬, ২০২৬

পদদলিতের ঘটনায় সিবিআইয়ের তলব, আইনি জটিলতায় বিজয়ের নতুন সিনেমা

পাঠক প্রিয়

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

অনলাইন ডেস্ক 

ভারতের দক্ষিণী সুপারস্টার অভিনেতা ও তামিলনাড়ুর নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়কে তলব করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। তদন্তের অংশ হিসেবে আগামী ১২ জানুয়ারি তাকে নয়াদিল্লিতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে।

গত বছরের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুর–ইরোড হাইওয়ের ভেলুসামিপুরমে বিজয়ের আয়োজিত এক বিশাল জনসভায় ভয়াবহ পদদলিতের ঘটনা ঘটে। এতে অন্তত ৪১ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এই দুর্ঘটনার তদন্তে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি জে. কে. মহেশ্বরীএন. ভি. আনজারিয়ার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ সিবিআইকে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে একটি তিন সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার পর বিজয় চেন্নাইয়ের কাছে মামল্লাপুরমের একটি রিসোর্টে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমা চান।

এদিকে, অভিনেতার আসন্ন সিনেমা ‘জন নায়গন’ নিয়েও আইনি জটিলতা দেখা দিয়েছে। আগামী ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র মেলেনি। নির্মাতাদের দাবি, ১৮ ডিসেম্বর সিনেমাটি জমা দেওয়া হলেও বোর্ডের পক্ষ থেকে একাধিক সংশোধনী চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সার্টিফিকেট না পাওয়ায় এখনো থিয়েটারগুলোতে অগ্রিম টিকিট বুকিং শুরু করা সম্ভব হয়নি

সিবিআইয়ের তলব, জনসভায় পদদলিতের তদন্ত এবং সিনেমা মুক্তির অনিশ্চয়তা—সব মিলিয়ে একসঙ্গে চাপের মুখে পড়েছেন জনপ্রিয় এই অভিনেতা ও রাজনীতিক।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ