শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

শৈত্যপ্রবাহের মধ্যেই সাগরে নিম্নচাপ, নেই সতর্কসংকেত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সারা দেশের ৪৪টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ নিম্নচাপকে ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের সতর্কসংকেত জারি করা হয়নি।

বুধবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুপুর ১২টার দিকে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সৃষ্ট নিম্নচাপটি আগামীতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বর্তমানে এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য কোনো তাৎক্ষণিক ঝুঁকি তৈরি করছে না।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহের কারণে রাত ও ভোরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকছে। কুয়াশার প্রভাবও রয়েছে বেশ কিছু এলাকায়, ফলে সড়ক ও নৌপথে চলাচলে কিছুটা বিঘ্ন দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপের গতিপথ ও শক্তি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সতর্কতা বা সংকেত জারি করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ