শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ভবিষ্যতে ফ্যাসিবাদের সুযোগ থাকবে না: আলী রীয়াজ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ৫ জানুয়ারি— আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশে আর শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসকের উত্থান ঘটবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথরেখা কী হবে, তা এই গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোট একটি ঐতিহাসিক সুযোগ, যার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। এ লক্ষ্যে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কর্মশালায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছলচাতুরি ও কৌশলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা দেখা যায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে এমন চিত্রই পরিলক্ষিত হয়েছে। তিনি বলেন, গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন সম্ভব।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, গণভোট কার্যকর হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকার কথা তুলে ধরে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশব্যাপী এ প্রতিষ্ঠানের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এটিকে আরও শক্তিশালী করা গেলে দেশ ও জাতির ব্যাপক কল্যাণ সাধিত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদফতরে রূপান্তরের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশীদ এবং ধর্মসচিব মো. কামাল উদ্দিন।

দিনব্যাপী এ কর্মশালায় সারা দেশ থেকে চার শতাধিক বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ