শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

গণভোটের মাধ্যমে ফ্যাসিবাদ রোধের পথ খুলবে: ধর্ম উপদেষ্টা

পাঠক প্রিয়

অনলাইন প্রতিবেদক

গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার সৃষ্টি রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, গণভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা যাবে।

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে—একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছলচাতুরি ও কৌশলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করে। গত ৫৪ বছরের অভিজ্ঞতায় এ প্রবণতাই বারবার ফিরে এসেছে। গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এ নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা গেলে দেশ ও জাতির কল্যাণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ সময় তিনি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার, মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশীদ এবং ধর্মসচিব মো. কামাল উদ্দিন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশে হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট শাসক তৈরি হবে না। আগামী ৫০ বছরে বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা এই গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে। তিনি গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিতে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

দিনব্যাপী এ কর্মশালায় সারা দেশ থেকে চার শতাধিক বিশিষ্ট আলেম-ওলামা এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ