শনিবার, জুলাই ১৮, ২০২৬

যেভাবে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বিশেষ বাহিনী এক ঝটিত অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে আটক করেছে। এই অভিযানকে ঘিরে গোটা বিশ্ব অবাক হয়েছে, কারণ মাদুরোর অত্যন্ত সুরক্ষিত বাসভবন থেকে তাকে কয়েক ঘণ্টার মধ্যেই ধরে আনা সম্ভব হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনীর এই অভিযান সফল হয় এক বিশ্বাসঘাতকের কারণে। মাদুরোর ঘনিষ্ঠ ওই ব্যক্তি নিয়মিতভাবে তার দৈনন্দিন কার্যক্রম, সময়সূচি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে পাঠাচ্ছিলেন।

‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামের অভিযানে অংশ নেয় মার্কিন স্পেশাল ফোর্স, সিআইএ এবং এফবিআই। দীর্ঘ মাস ধরে পরিকল্পনা এবং মহড়ার মাধ্যমে এই অভিযান বাস্তবায়িত হয়। বিশেষভাবে, ডেল্টা ফোর্স মাদুরোর নিরাপদ আশ্রয়কেন্দ্রের নকল একটি কাঠামো তৈরি করে অনুশীলন চালায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানের অনুমোদন দেন চার দিন আগে। শুক্রবার রাত ১০টা ৪৬ মিনিটে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। গভীর রাতে মার্কিন যুদ্ধবিমানগুলো কারাকাস ও আশপাশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এফ-৩৫, এফ-২২ এবং বি-১ বোমারু বিমানসহ ১৫০টির বেশি বিমান অভিযানে অংশ নেয়।

রাত একটার দিকে স্পেশাল ফোর্স মাদুরোর আবাসিক কমপাউন্ডে প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়, যার ফলে একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়। পরে সেনা ও এফবিআই সদস্যরা অত্যন্ত সুরক্ষিত ‘দুর্গ’ হিসেবে পরিচিত ভবনে ঢুকে মাদুরো ও তার স্ত্রীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। ট্রাম্প জানান, মাদুরো একটি সেফ রুমে প্রবেশের চেষ্টা করলেও দরজা বন্ধ করতে পারেননি।

অভিযানে কয়েকজন মার্কিন সেনা আহত হলেও কেউ নিহত হননি। ভোর ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারগুলো সমুদ্রের ওপর পৌঁছালে মাদুরো ও তার স্ত্রী সেগুলোর ভেতরে ছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ