শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক, সতর্ক করল ইসি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) ভোটারদের সতর্ক করে জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে এবং আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোটের তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির এনআইডি ব্লক করা হবে এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইসি আরও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী, কয়েদি ও সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ডাকযোগে ভোট দেওয়ার এই ব্যবস্থায় নিবন্ধিতরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেয়ে কয়েক সপ্তাহ আগে তাদের ভোট প্রেরণ করতে পারবেন। ভোটের গোপনীয়তা রক্ষার জন্য এ ধরনের সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনআইডি ব্লক হলে ভোটার বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা থেকে বঞ্চিত হতে পারেন। ইতোমধ্যে প্রবাসী এবং দেশের বিভিন্ন স্থানে বসবাসরত প্রায় ১৩ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন ভোটারদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোট সম্পর্কিত কোনো তথ্য শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ