শনিবার, জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘে ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মহাসচিবের মুখপাত্র আর ওবলেন বলেন, “মহাসচিব এই ধরনের হামলার ঘটনায় ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক আইন ও সংবিধান অনুসরণ করা সকল পক্ষের জন্য অপরিহার্য।” তিনি আরও যোগ করেন, “মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন যে, আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রাখা হয়নি।”

মুখপাত্র জানান, গুতেরেস ভেনেজুয়েলায় মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে ‘অন্তভুক্তিমূলক সংলাপের’ আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

এদিকে, নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া হামলার নিন্দা জানিয়েছে। উভয় দেশ ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। অপরদিকে, অন্যান্য দুই স্থায়ী সদস্য ও মার্কিন মিত্র দেশ ফ্রান্স এবং যুক্তরাজ্য মাদুরোর ক্ষমতা থেকে অপসারণকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, তারা ভেনেজুয়েলায় গণতান্ত্রিক পরিবর্তনের প্রত্যাশা করছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ