সোমবার, মে ১১, ২০২৬

তিন প্রজন্মের সম্পর্কের গল্প নিয়ে আসছে মেগা ধারাবাহিক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ৩ জানুয়ারি ২০২৬ – তিন প্রজন্মের জীবনবোধ, মূল্যবোধ ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘পরম্পরা’ শুরু হচ্ছে বছরের প্রথমদিকে। নাটকটি সম্প্রতি দীপ্ত টিভি, দীপ্ত প্লে এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার শুরু করবে।

শনিবার থেকে প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতি পর্যন্ত রাত ৯:৩০ টায় নাটকটি দেখা যাবে। পরিচালক আশিস রায়, চিত্রনাট্যকার আফিফা মোহসিনা অরণি, এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত

‘পরম্পরা’র গল্পে দেখা যাবে, ইংল্যান্ডে বেড়ে ওঠা নাহিয়ান দীর্ঘদিন পর ঢাকায় ফিরে এসে নিজেকে নতুন সামাজিক ও পারিবারিক পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়। তার আধুনিক জীবনধারা ও চিন্তাভাবনা যৌথ পরিবারের সদস্যদের ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে।

নাটকটি তিন প্রজন্মের ভালোবাসা, সংঘাত, মানিয়ে নেওয়ার চেষ্টা এবং সম্পর্কের গভীরতাকে কেন্দ্র করে এগিয়ে চলে। ব্যক্তিগত স্বপ্ন ও ভালোবাসার দ্বন্দ্বের মধ্য দিয়ে পরিবারটি উপলব্ধি করে, সময়ের সঙ্গে সমাজ বদলালেও পরম্পরার বন্ধন চিরস্থায়ী

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা এবং শানারেই দেবী শানু।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ