শনিবার, জুলাই ১৮, ২০২৬

মেক্সিকোতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মেক্সিকোর নতুন বছরের প্রথম প্রেস ব্রিফিং চলাকালীন দেশটির রাজধানী মেক্সিকো সিটি ও দক্ষিণ ও মধ্যাঞ্চলের শহরগুলো কেঁপে ওঠে একটি শক্তিশালী ভূমিকম্পে। প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ ভূমিকম্প সতর্কতা অ্যালার্ম বেজে ওঠে, যার ফলে ব্রিফিং থমকে যায়।

মেক্সিকোর জাতীয় ভূকম্পন সংস্থা জানিয়েছে, শুক্রবারের এই ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ৬.৫। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো অঙ্গরাজ্যের সান মার্কোস শহরের কাছাকাছি, যা প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকো-র নিকটে অবস্থিত।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটি প্রায় ৩৫ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। এর অবস্থান ছিল গুয়েরেরোর পাহাড়ি এলাকায়, রানচো ভিয়েহো এলাকার উত্তর-পশ্চিম দিকে।

ভূমিকম্প শুরু হতেই মেক্সিকো সিটি, আকাপুলকো এবং আশেপাশের এলাকায় বাসিন্দা ও পর্যটকরা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। অনেকেই ভবন ধসের ঝুঁকি এড়াতে রাস্তায় বের হন।

কিছুক্ষণ পর প্রেসিডেন্ট শেইনবাউম আবার প্রেস ব্রিফিং শুরু করেন। তিনি জানান, গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে তার কথা হয়েছে। গভর্নরের বরাতে প্রেসিডেন্ট বলেন, এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি, এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রেসিডেন্ট বলেন, সরকার পুরো দেশের জন্য প্রস্তুতি এবং জরুরি সেবা নিশ্চিত রাখছে, যাতে কোনো ধরনের বিপর্যয় মোকাবিলা করা যায়।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ