রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

এ আর রহমান অভিনয়ের জগতে পা রাখছেন: মুক্তি পাচ্ছে ‘মুনওয়াক’ সিনেমা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভারতের সংগীত জগতের প্রিয় মুখ, বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান, এবার দর্শকদের নতুন খবর দিয়েছেন নতুন বছরের শুরুতেই। অস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার ও আন্তর্জাতিক সম্মাননা জেতা এ শিল্পী এবার অভিনয়ের জগতে পা রাখছেন।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে কমেডি ঘরানার সিনেমা ‘মুনওয়াক’, যা পরিচালনা করছেন মনোজ এনএস। পরিচালকের বরাতে জানা গেছে, শুরুতে ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন রহমান। গান রেকর্ডিং শেষ হওয়ার পরই তাকে ছবিতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়। চরিত্রের বিস্তারিত বর্ণনা শুনে সঙ্গে সঙ্গেই তিনি রাজি হন।

সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে নন্দিত নৃত্যশিল্পী, অভিনেতা ও নির্মাতা প্রভুদেবাকে। সূত্রের খবর, ‘মুনওয়াক’ সিনেমায় দর্শকদের জন্য অপেক্ষা করছে চমকপ্রদ দৃশ্যের একঝাঁক, যা বিনোদনপ্রেমীদের আনন্দিত করবে।

এই সিনেমা মুক্তি পাবে আগামী মে মাসে, এবং দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম আকর্ষণীয় বিনোদন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ