অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। গতকাল মঙ্গলবার মধ্যরাতের কিছু আগে তিনি ঢাকায় পৌঁছান। পরে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।
এরপর খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকের। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথও আজ ঢাকা পৌঁছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক নেতারা তাদের যথাযোগ্য মর্যাদা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে জানাজার অনুষ্ঠানে অংশ নেবেন।


