শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

সংসদ নির্বাচনে ৮টি দল অংশ নিচ্ছে না : ইসি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল।

মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এসব তথ্য জানান।

ইসি জানায়, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীদের মিলিয়ে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে প্রার্থীরা মোট ৩ হাজার ৩০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কোন কোন দল মনোনয়নপত্র দাখিল করেনি—সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি নির্বাচন কমিশন।

ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়সূচি

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী—

  • মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি

  • আপিল দায়ের: ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি

  • আপিল নিষ্পত্তি: ১০ থেকে ১৮ জানুয়ারি

  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি

  • চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

  • নির্বাচনী প্রচারণা শুরু: ২২ জানুয়ারি

  • প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা

  • ভোট গ্রহণ: ১২ ফেব্রুয়ারি

নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে এবং পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ