বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আইনজীবীদের জন্য ঋণ অনুমোদন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

পাঠক প্রিয়

সুপ্রিম কোর্ট বারে তালিকাভুক্তির সাল বিবেচনা করে আবেদনকারী আইনজীবীদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিনা সুদে ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ওয়েব সাইট থেকে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে পারমিশন (তালিকাভুক্তির তারিখ) অনুযায়ী ঋণ পাবেন আইনজীবীরা। যেসব আইনজীবী ২০১৪ সাল থেকে ২০১৯ এর মধ্যে পারমিশন নিয়েছেন তারা পাবেন ৩০ হাজার টাকা করে ঋণ। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত যারা বারের মেম্বারশিপ পেয়েছেন তারা পাবেন ৪০ হাজার টাকা করে। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত যারা বারের মেম্বারশিপ পেয়েছেন তারা পাবেন ৫০ হাজার হাজার টাকা করে। ২০০০ সাল এবং তার আগের মেম্বারশিপ পাওয়া আইনজীবীরা পাবেন ৭৫০০০ টাকা করে বিনা সুদে ঋণ।

এই ঋণ ব্যাংকের চেকের মাধ্যমে দেওয়া হবে। নগদ কোনো টাকা দেওয়া হবে না বলে বারের নোটিশে জানানো হয়েছে। নোটিশে সাক্ষর করেছেন বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।

এতে আরও জানানো হয়, পাঁচ ধাপে ঋণ দেওয়া হবে। ২০২০ সালের ডিসেম্বর থেকে ঋণ কাউন্ট হবে। পরিশোধ করতে হবে ২০২২ সালের ডিসেম্বরে। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে প্রায় ৩ হাজার আইনজীবী ঋণ পেতে আবেদন করেছেন সুপ্রিম কোর্ট বারের নিকট।

আইনজীবী সমিতির সুপারিন্টেন্ডেন্ট নিমেশ চন্দ্র দাশ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নিজেদের সদস্যদের ঋণ দেয়ার জন্য সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গত ১৫ এপ্রিল এ সিদ্ধান্ত নেয়া হয়। আবেদনের সময়সীমা ছিল ২৫ এপ্রিল পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ