বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর নেতৃত্বে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে। তিনি জানান, বিকেল ৫টার মধ্যে যারা অফিস প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

বেলা দেড়টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়া হচ্ছে। মনোনয়নপত্র জমার চূড়ান্ত সংখ্যা বিকেল ৫টার পর জানানো হবে।

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার জানান, একাধিক প্রার্থী একসাথে জমা দিলেও পরিবেশ সৌহার্দ্যপূর্ণ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই ধারা বজায় থাকলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী সংবাদমাধ্যমের ভূমিকা প্রশংসা করেন এবং বলেন, গণমাধ্যম সজাগ থাকলে যেকোনো অপতৎপরতা মোকাবিলা করা সম্ভব। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে, এবং প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা শহরে পোস্টার ও দেয়াললিখন অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, প্রতিটি আসনে দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন এবং নির্বাচন অনুসন্ধান কমিটি কাজ করছে। কোনো ধরনের নির্বাচনী অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ