বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

তারেক রহমান শাসন নয়, সেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবে : অভিনেত্রী বাঁধন

পাঠক প্রিয়

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

বিনোদন প্রতিবেদক

দেশের সমসাময়িক ইস্যুতে সক্রিয় আজমেরী হক বাঁধন সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে কেন্দ্র করে নিজের মতামত।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ শোক, অবিচার ও অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে। এমন পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের প্রত্যাবর্তন নতুন আশা সৃষ্টি করেছে।

বাঁধন তার পোস্টে বলেন, “তারেক রহমানের কথাবার্তায় অন্তর্ভুক্তিমূলক মনোভাব, স্ত্রী ও কন্যার প্রতি সম্মান প্রদর্শন এবং সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসার মতো ছোট ছোট আচরণও বড় বার্তা দেয়। এমন নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যারা শাসন নয়, মানুষের পাশে দাঁড়াবে।”

রাজনৈতিক মন্তব্যের পাশাপাশি বাঁধন তার অভিনয়জীবনের সাফল্যকেও তুলে ধরেন। তিনি জানান, রেহানা মরিয়ম নূর সিনেমার পর তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমানে তাঁর একটি চলচ্চিত্র রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে এবং আরেকটি সিনেমা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায়।

তবে অভিনেত্রী হতাশা প্রকাশ করে বলেন, কিছু শিল্পী ঈর্ষা ও অবমাননার পথ বেছে নিচ্ছে, যা দেশের সৃজনশীল পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। শেষাংশে বাঁধন আশা প্রকাশ করেন, এই নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবাই আরও ইতিবাচক ও সহযোগিতামূলক পথে এগোবে।

ফেসবুক পোস্ট থেকে বিশেষ উদ্ধৃতি:

“রাজনীতিতে ছোট আচরণ অনেক সময় বড় বার্তা দেয়। দেশ এমন নেতৃত্বের যোগ্য—যারা শাসন নয়, সেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবে।”

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ