শনিবার, জুলাই ১৮, ২০২৬

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ তারেক রহমান

পাঠক প্রিয়

বিডিরিপোর্টস ডেস্ক

দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার এই প্রত্যাবর্তন ঘিরে দেশীয় রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বখ্যাত গণমাধ্যম রয়টার্স, এএফপি ও বিবিসি। অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমই তাকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উল্লেখ করেছে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে শিরোনাম দিয়েছে— ‘নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’। খবরে বলা হয়, প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন।

অন্যদিকে এএফপি শিরোনাম করেছে— ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন’। প্রতিবেদনে বলা হয়, বিপুলসংখ্যক উচ্ছ্বসিত সমর্থকের সংবর্ধনার মধ্য দিয়ে দেশে ফিরেছেন প্রভাবশালী এই রাজনৈতিক নেতা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে পরিচিত তারেক রহমান বিমানবন্দরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার স্ত্রী ও কন্যাও তার সঙ্গে ছিলেন বলে জানায় এএফপি।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনের শিরোনামে উল্লেখ করে— ‘১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী’। বিবিসি জানায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রতিবেদনে বলা হয়, তারেক রহমানের নেতৃত্বে আসন্ন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে চায় এবং ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাসকারী এই নেতা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে আন্তর্জাতিক মহলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে কি না—তা নিয়ে এখন দেশ-বিদেশে গভীর নজর রাখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ