শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে চীন-রাশিয়া

পাঠক প্রিয়

ডেস্ক রিপোর্ট | আন্তর্জাতিক

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক ও অর্থনৈতিক চাপের কঠোর সমালোচনা করেছে রাশিয়া ও চীন। একই সঙ্গে দেশ দুটি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে।

ভেনেজুয়েলার উপকূলে নৌযানে বিমান হামলা, ব্যাপক সেনা মোতায়েন, তেলবাহী ট্যাংকার জব্দ এবং যুদ্ধের হুমকির মধ্যেই বেইজিং ও মস্কোর পক্ষ থেকে এই অবস্থান স্পষ্ট করা হলো।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেলবাহী জাহাজে একের পর এক হামলা ও তেল জব্দের ঘটনায় দেশটির প্রধান বন্দরগুলোতে তেল রফতানি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলায় প্রবেশ বা দেশ ছাড়ার চেষ্টা করা নিষেধাজ্ঞাভুক্ত যেকোনো তেল ট্যাংকার আটকানো হবে। এই ঘোষণার পর থেকেই ভেনেজুয়েলার বন্দরগুলোতে ট্যাংকারে তেল তোলা ও পাঠানোর কাজ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি ট্যাংকার তেল বোঝাই করলেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে দেশ ছাড়তে পারেনি। ফলে কোটি কোটি ব্যারেল তেল ট্যাংকারেই আটকে রয়েছে। এই অনিশ্চয়তার সুযোগে আন্তর্জাতিক ক্রেতারা বড় ছাড়, চুক্তির শর্ত পরিবর্তন এবং অতিরিক্ত নিরাপত্তা নিশ্চয়তা দাবি করছে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও প্রকাশ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাদুরোর জন্য সরে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে।” একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, মাদুরো যদি শক্ত অবস্থান নেন, তবে সেটিই হবে তার শেষ সুযোগ। যুক্তরাষ্ট্র সম্প্রতি যে তেল জব্দ করেছে, তা ব্যবহারের বা বিক্রির কথাও জানান তিনি।

এই পরিস্থিতিতে চীন সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পূর্ণ অধিকার রয়েছে এবং বেইজিং সব ধরনের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার বিরোধিতা করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, অন্য দেশের জাহাজ জব্দ করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ভেনেজুয়েলার উপকূলে চীনের উদ্দেশ্যে যাত্রা করা একটি তেল ট্যাংকার আটকানোর পর এই মন্তব্য করে বেইজিং।

একই দিন রাশিয়াও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের মধ্যে ফোনালাপে ওয়াশিংটনের কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক ও নৌ তৎপরতা পুরো অঞ্চলের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে এবং আন্তর্জাতিক নৌপরিবহণ হুমকির মুখে ফেলতে পারে। যেকোনো পরিস্থিতিতে ভেনেজুয়েলার নেতৃত্ব ও জনগণের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

যে ট্যাংকারটি আটকানো হয়েছে, সেটির নাম ‘সেঞ্চুরিজ’। হোয়াইট হাউসের দাবি, এটি ভেনেজুয়েলার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ এবং নিষেধাজ্ঞাভুক্ত তেল বহন করছিল। তবে ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ছিল না।

পানামার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পানামার পতাকাবাহী ওই ট্যাংকারটি সামুদ্রিক নিয়ম লঙ্ঘন করেছে, নাম পরিবর্তন করেছে এবং ভেনেজুয়েলা থেকে তেল বহনের সময় নিজের ট্রান্সপন্ডার বন্ধ রেখেছিল।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মাদুরো সরকার তেলের অর্থ ব্যবহার করে মাদক সন্ত্রাস, মানবপাচার, হত্যা ও অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অর্থ জোগাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে একাধিক নৌ অভিযানে হামলা চালিয়েছে, যাতে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার এই অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন করে শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিচ্ছে এবং পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি করছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ