বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: প্রেস সচিব

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, বুধবার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই—এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। ফলে দলটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট ও অপরিবর্তিত।

ব্রিফিংয়ে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে প্রেস সচিব বলেন, এ ঘটনায় সরকার তীব্র নিন্দা জানিয়েছে। ভিডিও ও ভিজ্যুয়াল ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আইন উপদেষ্টা আজ নিশ্চিত করেছেন যে, এই মামলার বিচার দ্রুত বিচার আইনের আওতায় করা হবে।

সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুর্গাপূজা ও অন্যান্য বড় ধর্মীয় উৎসবের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরকার তার প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। তার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সঙ্গে বিএনপির আলোচনা চলছে। বিএনপি যতটুকু নিরাপত্তা চাচ্ছে, সে অনুযায়ী বিষয়টি তদারকি করা হচ্ছে। সরকারের কাছে যে সহযোগিতা চাওয়া হচ্ছে, তা যথাযথভাবে প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ