বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তাদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড-১১ (১২,৫০০–৩০,২৩০ টাকা) থেকে উন্নীত করে ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) নির্ধারণ করা হয়েছে। নতুন এ গ্রেডে তারা গেজেটেড কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এ সিদ্ধান্তের আওতায় উপকৃত হবেন। তবে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, যেসব প্রধান শিক্ষক এখনো প্রশিক্ষণপ্রাপ্ত নন, তাদের সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স (বিটিপিটি) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এতে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সামাজিক মর্যাদাও আরও সুসংহত হবে। ফলে প্রধান শিক্ষকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করতে পারবেন।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধান শিক্ষকদের এই পদোন্নতিমূলক আর্থিক স্বীকৃতি প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একটি আরও উন্নত, গতিশীল ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ