বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই: সিইসি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন প্রমাণ করতে চায় যে তারা একটি সঠিক, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে অতীতের সব অপবাদ থেকে মুক্ত হতে চায় কমিশন। আর তা সম্ভব কেবল আইনের শাসনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে।

মঙ্গলবার সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।

সভা শুরুর আগে তিনি সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনারসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে নাসির উদ্দীন বলেন, আইনের শাসন মানে আইন হবে অন্ধ—‘ল’ (Law) সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। এই ক্রান্তিকালে তাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী থাকতে হবে।

বিগত নির্বাচন নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গ টেনে সিইসি বলেন, সামষ্টিকভাবে নির্বাচন কমিশনের ওপর দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে কিংবা ম্যানেজড ইলেকশন হয়েছে। এই অপবাদ থেকে মুক্ত হতে চায় কমিশন। মাঠ পর্যায়ে যারা সরকার ও প্রশাসনিক সিস্টেম সচল রাখেন, নির্বাচন ব্যবস্থাকে কার্যকর রাখার দায়িত্ব মূলত তাদের কাঁধেই।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস ও দৃঢ়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কর্মকর্তারা যখন বুক ফুলিয়ে সাহস দেখাবেন, তখন নির্বাচন কমিশনও সাহসী হতে পারবে। আইনের প্রতিষ্ঠায় সাহসী ও বিধি-বিধান অনুযায়ী পদক্ষেপ নিলে নির্বাচন কমিশন সবসময় তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

সিইসি আরও বলেন, তাকে খুশি করার কোনো প্রয়োজন নেই। কর্মকর্তাদের দায়িত্ব হলো অধীনস্থদের আইনের মাধ্যমে পরিচালনা করা এবং সিস্টেম যেন সঠিকভাবে কাজ করে তা নিশ্চিত করা। কোনো ধরনের বিচ্যুতি যাতে না ঘটে, সেদিকে কঠোর নজর রাখার নির্দেশ দেন তিনি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ