বুধবার, আগস্ট ১২, ২০২৬

শীতে বাড়ছে কর্নিয়ার ঝুঁকি? চোখের সুরক্ষায় যা করবেন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

শীতকাল মানেই আনন্দের ঋতু, কিন্তু চোখের স্বাস্থ্য ঝুঁকির দিক থেকে এটি গ্রীষ্মের চেয়ে বিপজ্জনক হতে পারে। বিশেষ করে শহর ও শিল্পাঞ্চলে ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর রাসায়নিকের মাত্রা বেড়ে যাওয়ায় শীতকালে চোখের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়।

চিকিৎসকেরা জানাচ্ছেন, শুষ্ক বাতাসের কারণে চোখের কর্নিয়ায় ছোট ছোট ক্ষত তৈরি হতে পারে। এসব ক্ষতস্থানে ধুলাবালি বা জীবাণু সংক্রমিত হলে কর্নিয়ার আলসার হয়ে যেতে পারে। কর্নিয়ার আলসার চিকিৎসা না করলে স্থায়ী দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি থাকে।

কর্নিয়ার আলসারের সাধারণ লক্ষণগুলো হলো—

  • চোখ লাল হয়ে যাওয়া ও অনবরত পানি পড়া

  • তীব্র ব্যথা বা খচখচানি অনুভূত হওয়া

  • ঝাপসা দেখা বা আলো সহ্য করতে না পারা

  • চোখের মণিতে সাদাটে দাগ দেখা

চিকিৎসকেরা সতর্ক করছেন, কর্নিয়া চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আলসার গুরুতর হলে চোখের গভীরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে অস্ত্রোপচার ছাড়া চোখ রক্ষা করা সম্ভব নয়।

চিকিৎসা ও প্রতিরোধের জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—

  • বাইরের পরিবেশে সানগ্লাস বা সুরক্ষামূলক চশমা ব্যবহার করা

  • চোখে বারবার হাত না দেওয়া

  • প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে চোখ ধোয়া

  • নিজে নিজে কোনো ওষুধ বা আইড্রপ ব্যবহার না করা

চিকিৎসকরা জোর দিয়ে বলেছেন, শীতকালে চোখের যত্নে বাড়তি সতর্কতা রাখা অত্যন্ত জরুরি। সামান্য অবহেলাও দৃষ্টিশক্তির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ