বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

৫৬ কোটি টাকার ঋণ জালিয়াতি: সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের পরিবারের বিরুদ্ধে মামলা

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই-বোন ও সম্পর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে আটটি মামলা করেছে। মামলায় জাবেদ পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী এবং ইউসিবিএল ব্যাংকের একাধিক কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যকেও আসামি করা হয়েছে।

দুদকের উপপরিচালক সুবেল আহমেদ জানান, মামলাগুলোতে উল্লেখ করা হয়েছে যে, প্রান্তিক ও সাধারণ মানুষদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তাদের নামে ব্যাংকে হিসাব খোলা হয়েছে। এরপর এসব হিসাবের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে জাবেদ পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্মচারীদের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়েছে। পরে সেই অর্থ আত্মসাৎ ও পাচার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় জাবেদের ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনিকে প্রতিটি মামলায় আসামি করা হয়েছে। অন্য ভাই আসিফুজ্জামান চৌধুরীকে সাতটি মামলায়, বোন রোকসানা জামান চৌধুরীকে তিনটি মামলায় আসামি করা হয়েছে। এছাড়া ইউসিবিএল ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা, পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ও জাবেদ পরিবারের ব্যবসায়িক প্রতিষ্ঠানের আরও কয়েকজন কর্মচারীও মামলায় আসামি করা হয়েছে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালে এসব অনিয়ম সংঘটিত হওয়ার সময় জাবেদ ভূমিমন্ত্রী ছিলেন। সেই সময় ব্যাংকে তার ও তার স্ত্রীর প্রভাব ছিল, যার সুযোগ নিয়ে ভাই-বোন এবং ঘনিষ্ঠরা ঋণ অনুমোদন ও টাকা আত্মসাৎ করেছে। মামলায় অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায়।

দুদকের এই পদক্ষেপের মাধ্যমে আশা করা হচ্ছে, প্রান্তিক জনগোষ্ঠীর নামে করা জালিয়াতি ও অর্থ পাচারের ঘটনা শনাক্ত করে দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ