সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

হেলিও উন্মোচন করল নতুন স্মার্টফোন হেলিও ৫৫

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দেশের স্মার্টফোন বাজারে নতুন মডেল হেলিও ৫৫ উন্মোচন করেছে হেলিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফোনটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১৪,৯৯৯ টাকা। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য গ্রামীণফোনের বিশেষ বান্ডেল অফারও থাকবে।

হেলিওর বক্তব্য অনুযায়ী, দামের মধ্যে আধুনিক ফিচার নিশ্চিত করতেই এই ফোনটি বাজারে আনা হয়েছে। হেলিও ৫৫-এ ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, যা ব্যবহারকারীদের গুগলের সর্বশেষ ফিচার, উন্নত পারফরম্যান্স ও কাস্টমাইজেশন সুবিধা প্রদান করবে।

ফোনটির ডিসপ্লে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি প্লাস পাঞ্চ-হোল, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং অ্যাসপেক্ট রেশিও ২০.৫:৯। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে আয়রন গার্ড গ্লাস। প্রতিষ্ঠানটির মতে, এর মাধ্যমে ব্যবহারকারীরা কনটেন্ট দেখা, গেমিং এবং দৈনন্দিন ব্যবহারে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯২ চিপসেট এবং ২.০ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। ৮ জিবি র‍্যামের সাথে মেমোরি ফিউশনের মাধ্যমে আরও ৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। অভ্যন্তরীণ স্টোরেজ ১২৮ জিবি।

ক্যামেরা সুবিধার মধ্যে আছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (f/1.8 অ্যাপারচার) এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি এবং ভিডিও কলের জন্য উপযুক্ত।

ব্যাটারি ও চার্জিং: ফোনটিতে ৬,০০০ mAh লি-পলিমার ব্যাটারি রয়েছে। এছাড়া ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় প্রায় আড়াই ঘণ্টায় পুরো চার্জ সম্ভব।

ফোনটি IP64 রেটিং পেয়েছে, যা ধুলো ও হালকা পানির ছিটা থেকে রক্ষা করে। সংযোগের জন্য রয়েছে ৪জি, ওয়াই-ফাই, জিপিএস এবং ওটিজি। নিরাপত্তার জন্য আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক।

অতিরিক্ত ফিচারের মধ্যে আছে রিভার্স চার্জিং, অ্যাপ লক, অ্যাপ হাইড, নয়েজ ক্যানসেলেশন প্রভৃতি।

হেলিও ৫৫ বাজারে গ্রাফাইট ব্ল্যাক, মেটালিক সিলভার ও সিল্ক গ্রীন এই তিন রঙে পাওয়া যাবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ