বুধবার, আগস্ট ২৬, ২০২৬

জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির দাফনের কার্যক্রম শুরু

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনের জন্য শনিবার সকাল থেকেই কবর খননের কাজ শুরু হয়েছে।

ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ শুক্রবার রাত ১২টায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। এর আগে রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

প্রক্টর জানান, কেবিনেট ডিভিশন ও ডাকসু থেকে প্রাপ্ত দুটি আবেদন যাচাই করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সরেজমিনে দাফনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে। যেখানে জায়গা খালি রয়েছে সে বিষয়ে একটি নোট তৈরি করা হয়েছিল। পরে জরুরি সিন্ডিকেট বৈঠকে স্থানটি চূড়ান্ত করা হয়।

ওসমান হাদির দাফন সংক্রান্ত কার্যক্রমের নিরাপত্তা বিষয়ক বিষয়ও সিন্ডিকেটের বৈঠকে আলোচনার বিষয় ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দাফন কার্যক্রমের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ