মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

শীতে তেল কেন পানির মতো জমে বরফ হয় না?

পাঠক প্রিয়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

শূন্য ডিগ্রি সেলসিয়াস বা ৩২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পানি জমে বরফে পরিণত হয়—এ তথ্য প্রায় সবারই জানা। কিন্তু প্রশ্ন হলো, একই রকম তাপমাত্রায় তেল কি পানির মতো বরফ হয়ে যায়? বিজ্ঞান বলছে, বিষয়টি মোটেও তেমন নয়।

কোনো তরল যখন তাপ হারিয়ে কঠিন অবস্থায় রূপান্তরিত হয়, তখন সেই তাপমাত্রাকে বলা হয় হিমাঙ্ক। পানির ক্ষেত্রে এই হিমাঙ্ক নির্দিষ্ট। হিমাঙ্কের নিচে নামলে পানির অণুগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে ষড়ভুজাকৃতির স্ফটিক তৈরি করে, যা আমরা বরফ হিসেবে দেখি।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেনেসির তাত্ত্বিক জীবপদার্থবিদ্যার সহকারী অধ্যাপক ম্যাক্সিম ল্যাভরেন্টোভিচ দ্য কনভারসেশন-এ লিখেছেন, প্রকৃতির জটিল সব নকশা—বরফের স্ফটিক থেকে শুরু করে জীবজগতের গঠন—সবই নির্ভর করে পরমাণু ও অণুর স্তরে ঘটে যাওয়া প্রক্রিয়ার ওপর। পানি জমে সুশৃঙ্খল কাঠামো তৈরি করতে পারলেও তেল সেই ক্ষমতা রাখে না।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইনের ‘আস্ক দ্য ফিজিকস’ বিভাগ জানায়, তেল মূলত নন-পোলার ও হাইড্রোফোবিক পদার্থ। উদ্ভিজ্জ তেলে থাকা লিপিড অণুগুলো লম্বা চেইনের মতো এবং আকার-আকৃতিতে ভিন্ন ভিন্ন। এই অসামঞ্জস্যের কারণে তেলের অণুগুলো পানির মতো সুশৃঙ্খল স্ফটিক গঠন করতে পারে না।

তাই সাধারণ অর্থে তেল জমে বরফ হয় না। তাপমাত্রা কমলে তেল ক্রিস্টাল না হয়ে ধীরে ধীরে ঘন ও সান্দ্র হয়ে ওঠে। বিজ্ঞানীরা একে অনেকটা কাচের আচরণের সঙ্গে তুলনা করেন—যার নির্দিষ্ট গলনাঙ্ক নেই, কিন্তু ঠান্ডায় শক্ত আর গরমে নরম হয়ে যায়। এ অবস্থায় তেলের অণুগুলোর নড়াচড়া কমে যায়, তবে কোনো নির্দিষ্ট কাঠামো তৈরি হয় না।

তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। যেমন—মাখনের মতো কিছু চর্বিজাত পদার্থ প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমাট বাঁধতে পারে।

এদিকে, খুব ঠান্ডায় তেল ঘন হয়ে যাওয়া গাড়ির ইঞ্জিনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। মোটর অয়েল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভালভোলিন জানায়, অতিরিক্ত ঠান্ডায় ইঞ্জিন অয়েল এতটাই ঘন হয়ে যায় যে ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশে তা দ্রুত পৌঁছাতে পারে না। ফলে স্টার্ট নেওয়ার সময় লুব্রিকেশন দেরিতে শুরু হয় এবং ইঞ্জিন ক্ষতির আশঙ্কা বাড়ে।

সব মিলিয়ে বলা যায়, তেল পানির মতো পুরোপুরি জমে না—বরং ঠান্ডায় শক্ত ও ঘন হয়ে যায়, যা দৈনন্দিন জীবন ও যান্ত্রিক ব্যবহারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ