বুধবার, আগস্ট ১২, ২০২৬

সিনেমা ‘রইদ’ রোটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫ – ‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন তিন বছর পর নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের সামনে ফিরছেন। রাজধানীতে এক অনুষ্ঠানে সিনেমার পোস্টার ও ট্রেইলার প্রকাশের মাধ্যমে তিনি এর আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেন।

নির্মাতা জানিয়েছেন, ‘রইদ’ নেদারল্যান্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে’ নির্বাচিত হয়েছে। মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে।

মেজবাউর রহমান সুমন বলেন, “সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে হাজার বছরের পুরোনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।”

দুই মিনিট ২০ সেকেন্ডের ট্রেইলারে সিনেমার ভিজ্যুয়াল, নির্মাণ ও লোকেশনের বৈচিত্র্য চোখে পড়ছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।

‘রইদ’-এর গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য করেছেন নির্মাতা, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

উল্লেখ্য, তিন বছর আগে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমা দেশে ও বিদেশে অভাবনীয় সাফল্য অর্জন করে আলোচনায় আসে। সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি বিশেষভাবে জনপ্রিয়তা পায়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ