শুক্রবার, মে ১, ২০২৬

নির্বাচনী অপরাধ তদন্তে বিচারিক কমিটিকে পুলিশি সহায়তার নির্দেশ ইসির

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অপরাধ তদন্ত ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার লক্ষ্যে বিচারকদের নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির আইন শাখা থেকে জারি করা এ নির্দেশনা ইতোমধ্যে দেশের সব বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি দায়িত্ব পালনের সময় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিটির কর্মকর্তাদের সঙ্গে পুলিশ বাহিনীর দু’জন অস্ত্রধারী সদস্য নিয়োগ দিতে হবে। এ বিষয়ে সব পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, কমিটি কোনো অনুসন্ধান বা বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনবোধে অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের চাহিদা জানালে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১কক (২) অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ কমিশনার, পুলিশ সুপার, স্থানীয় থানার অফিসার ইনচার্জ অথবা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডার বা ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নির্বাচনী অপরাধ প্রতিরোধ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এ নির্দেশনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ