বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬

ওসমান হাদির আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক বিভিন্ন পরীক্ষার পর শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থায় কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে। সংগঠনটি তার ভাইয়ের বরাত দিয়ে জানায়, তার আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। তবে বর্তমানে সে ধরনের অস্ত্রোপচার করার মতো শারীরিক অবস্থা এখনো তৈরি হয়নি।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডের বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি একটি রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে তিনি মাথায় গুরুতর আহত হন। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করার কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে (প্রধান সন্দেহভাজন শ্যুটার) এবং আলমগীর হোসেনকে (মোটরসাইকেলচালক)। তবে এখনো মূল দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

হামলার ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ