রবিবার, জুলাই ১৯, ২০২৬

যুদ্ধবিরতি আলোচনায় ইউক্রেনের ন্যাটো-বহির্ভূত মর্যাদা মূলভিত্তি: ক্রেমলিন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মস্কো থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় দেশের ন্যাটো-বহির্ভূত মর্যাদা একটি ‘মূলভিত্তি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

পেসকভ বলেন, বিষয়টি যুদ্ধবিরতি আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি, এবং এটি নিয়ে বিশেষভাবে আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি আরও জানান, জেলেনস্কি যখন বার্লিনে মার্কিন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে সমাধানের উপায় খুঁজছেন, রাশিয়া আশা করছে যুক্তরাষ্ট্র সেখান থেকে একটি স্পষ্ট ধারণা প্রদান করবে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেন, ন্যাটোতে যোগদানের ক্ষেত্রে জোটের কিছু সদস্য রাষ্ট্রের মধ্যে বিরোধ রয়েছে।

এদিকে, সোমবার যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধান প্রচেষ্টা জোরদার করতে জেলেনস্কি বার্লিনে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে অংশগ্রহণ করেন।

সূত্র: এএফপি

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ