মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বিজয় দিবস হোক নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার শপথের দিন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ঢাকা, ১৬ ডিসেম্বর: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের মহান বিজয় দিবস হোক জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জনগণের প্রকৃত ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে, তা যেকোনো মূল্যে রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এদিনেই জাতি পেয়েছিল কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। অসংখ্য ত্যাগ ও লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাই আমাদের উপহার দিয়েছে লাল-সবুজের পতাকা ও স্বাধীন জাতিসত্তা।

প্রধান উপদেষ্টা এ উপলক্ষে দেশে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সব বাংলাদেশিকে বিজয়ের উষ্ণ শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামে আত্মত্যাগকারী সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, শহীদদের আত্মদান আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা জোগায় এবং সংকটের মুহূর্তে মুক্তির পথ দেখায়। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে যে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল, তা বিগত বছরগুলোতে স্বৈরাচার ও অপশাসনের কারণে বারবার ম্লান হয়েছে। তবে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্ত ভিত গড়ে তুলতে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। দেশের সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণে সেই কর্মযজ্ঞ সফলভাবে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে দেশ।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগের ফলে আগামীর বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সমূলে উৎপাটিত হবে, প্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে নিশ্চিত হবে স্বচ্ছতা, জবাবদিহি ও জনমুখী টেকসই উন্নয়ন।

বাণীর শেষাংশে তিনি বলেন, বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সবাইকে হাতে হাত রেখে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ