কর্পোরেট ডেস্ক

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ – ইলেকট্রনিক্স পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিয়ে দেশের বিভিন্ন এলাকায় চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনের ২৩তম সিজনে ওয়ালটন ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা পাচ্ছেন সাইড বাই সাইড ফ্রিজসহ বিভিন্ন ধরনের ফ্রি ও নিশ্চিত উপহার। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে প্রতিদিন অসংখ্য ক্রেতার হাতে উপহার তুলে দেওয়া হচ্ছে।
সম্প্রতি ঢাকা বিভাগের বিভিন্ন এলাকার ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে সাইড বাই সাইড ফ্রিজ ও টিভি ফ্রি পেয়েছেন ছয়জন ক্রেতা। তারা হলেন মুন্সিগঞ্জের গোলাম রাব্বানি সিফাত ও গৃহিণী আফসানা আক্তার, নারায়ণগঞ্জের আজমির খান, রূপগঞ্জের সবুর হোসাইন, সিদ্ধিরগঞ্জের তারিকুল ইসলাম ও আসমা জাহান বিথী।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান বিজয়ীদের হাতে উপহার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান ও ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান মো. ফিরোজ আলম।
বিজয়ী ক্রেতাদের মধ্যে গোলাম রাব্বানি সিফাত, আফসানা, আজমির খান ও আসমা জাহান বিথী ফ্রিজ কিনে ওয়ালটনের অত্যাধুনিক সিক্সএনাইন মডেলের সাইড বাই সাইড স্মার্ট ফ্রিজ পেয়েছেন। তারিকুল ইসলাম ফ্রিজ কিনে ফ্রি পেয়েছেন ২১৩ লিটারের ফ্রিজ এবং সবুর হোসাইন ফ্রিজ কিনে পেয়েছেন ওয়ালটনের ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন।
উপহারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান বলেন, “ওয়ালটন ক্রেতাদের সর্বদা সর্বোচ্চ গুরুত্ব দেয়। সারাদেশে প্রতিদিন অসংখ্য ক্রেতা আমাদের পণ্য কিনে বিভিন্ন উপহার পাচ্ছেন। আমাদের জন্য আনন্দের বিষয় হলো কয়েকজনের হাতে করপোরেট অফিসে অনুষ্ঠানের মাধ্যমে প্রাপ্য পণ্য তুলে দেওয়া।”
সিজন-২৩ এর আওতায় ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর ক্রেতাদের মোবাইলে ওয়ালটন থেকে উপহার পাওয়ার এসএমএস পাঠানো হবে। পাশাপাশি ‘আমার আওয়াজ’ মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্যও এবারের ক্যাম্পেইনে বাড়তি সুবিধা রয়েছে। এই বিশেষ সুবিধা চলবে ২৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত।
বিজয়ীরা ওয়ালটনের এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং গ্রাহকদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


