রবিবার, জুলাই ১৯, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার লক্ষ্যবস্তু, নিহতদের সংখ্যা ৫

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

গাজা সিটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস এখনও এ তথ্য নিশ্চিত করেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবারের এই হামলায় অন্তত পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা সিটির বাইরে একটি বেসামরিক গাড়িতে আঘাত করা হয়েছে, যা তারা অক্টোবর মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে প্রকাশিত বক্তব্যে জানিয়েছে, রায়েদ সাদ হামাসের সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার কাজ করছিলেন। তাকে ২০২৩ সালের ৭ অক্টোবরের ইসরায়েলে হামলার অন্যতম স্থপতি হিসেবে অভিহিত করা হয়েছে।

একজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানান, সাদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি হামাসের অস্ত্র উৎপাদনকারী বাহিনীর প্রধান এবং গাজা সিটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন। হামাসের অস্ত্রশাখার দ্বিতীয়-কমান্ডার হিসেবে রায়েদ সাদের পরিচিতি রয়েছে।

যদি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়, তবে চলতি বছরের অক্টোবরে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর এটি হামাসের সিনিয়র নেতাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ