রবিবার, জুলাই ১২, ২০২৬

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যা: দুই জন আটক

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে হত্যার ঘটনায় দুই জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। তবে এখনো তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পুলিশের তালিকায় থাকা তারিক সাইফ মামুনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ মঙ্গলবার দুপুরে ডিবি দক্ষিণ বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতভর অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানান ওই কর্মকর্তা। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম ও বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না বলে জানান তিনি।

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গতকাল সোমবার বেলা ১১টার দিকে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। গুলির ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তখন দুই ব্যক্তি খুব কাছ থেকে তাঁকে গুলি করছেন। ঘটনাটি তিন থেকে চার সেকেন্ডের। গুলি করার পর দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে দুই জনকে আটক করেছে। তবে তিনি তাঁদের পরিচয় প্রকাশ করেননি। বলেন, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন বলেন, মামুন হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ