রবিবার, আগস্ট ৩০, ২০২৬

৭০ শতাংশ ভোট কাস্ট হতে পারে : ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম

পাঠক প্রিয়

 অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহের কারণে এবার ভোটের হার ৬৫ থেকে ৭০ শতাংশে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি। এর মধ্যে প্রায় ৪ কোটি তরুণ ভোটার রয়েছে। এই বিপুলসংখ্যক তরুণ ভোটারকে ভোটকেন্দ্রমুখী করতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে। তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নিবন্ধনের সময়সীমাও বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছিল।

আনোয়ারুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মের মধ্যে এবার ভোট দেওয়ার আগ্রহ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দেখা যাচ্ছে। এই ৪ কোটি তরুণ ভোটারের বড় অংশ ভোটকেন্দ্রে উপস্থিত হলে ভোট কাস্টিংয়ের হারে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

নারী ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে, প্রচার-প্রচারণা এবং ভোটকেন্দ্রে উপস্থিতির ক্ষেত্রে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এবার তাদের আগ্রহ আরও বেড়েছে বলে ধারণা করছে কমিশন। ভোটের দিন এই আগ্রহ বজায় থাকলে তা মোট ভোটের শতাংশে বড় প্রভাব ফেলবে।

যদিও সুনির্দিষ্টভাবে ভোটের হার কত হবে তা বলা কঠিন বলে উল্লেখ করেন এই নির্বাচন কমিশনার। তবে অতীতের বড় নির্বাচনগুলোর অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি এই ব্যক্তিগত ধারণা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে থাকায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে রয়েছে। সচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণার ফলে সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে, যা এই ইতিবাচক পরিবর্তনের অন্যতম কারণ বলে মনে করছে নির্বাচন কমিশন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ