শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি, স্বাস্থ্য ৬৫০, প্রশাসনে ২০০, ক্যাডার ও নন–ক্যাডারে শূন্য পদ ২১৫০

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৫: সরকারি কর্ম কমিশন (পিএসসি) বুধবার (২৬ নভেম্বর) ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিসিএসে মোট ক্যাডার পদের সংখ্যা ১,৭৫৫ এবং নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫, যার ফলে মোট ২,১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই বিসিএসে কিছু নতুন পদও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। কমিশন নির্ধারিত সময়ের পূর্বে বা পরে কোনো আবেদন গ্রহণ করবে না।

বয়স সীমা সম্পর্কেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য পিএসসি ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

প্রশাসন-পুলিশ-শিক্ষা-স্বাস্থ্য পদ

১ হাজার ৭৫৫ টি ক্যাডার পদের মধ্যে প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন, স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন, কৃষি ক্যাডারে ১২০। বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ১৩৯টি, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার জন্য প্রভাষকের পদ ২৬টি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটে পদ ২১টি।

নন-ক্যাডারে নবম গ্রেডের পদ

নন-ক্যাডারে পদের মধ্যে নবম গ্রেডের পদ ৭১টি, দশম গ্রেডের পদ ৪২টি, ১১তম গ্রেডের ২৭৮টি, ১২তম গ্রেডের পদ ৪টি।

প্রিলিমিনারি পরীক্ষা কবে

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সম্ভাব্য তারিখও জানিয়েছে পিএসসি। ২০২৬ সালের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। লিখিত পরীক্ষার শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে।

বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই একটি রোডম্যাপ তৈরি করে প্রতিবছর নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে ওই বিসিএসের ফলাফল প্রকাশের লক্ষ্যে নির্ধারণ করা হয়। এই রোডম্যাপ অনুযায়ী নভেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ