সোমবার, আগস্ট ১০, ২০২৬

২০৫০ সালে হয়তো লোকজন জিজ্ঞেস করবে, শাহরুখ খান কে?”

পাঠক প্রিয়

শোবিজ ডেস্ক : বলিউড অভিনেতা বিবেক ওবেরয় এবার শিরোনামে এসেছেন শাহরুখ খানের ভবিষ্যৎ নিয়ে বিতর্কিত মন্তব্য করে। সম্প্রতি ‘মাস্তি ৪’ সিনেমার প্রচারে গিয়ে তিনি বলেন, “১৯৬০ সালে কে, কোন সিনেমায় অভিনয় করেছেন, সেসব এখন কেউ মনে রাখে না। পাত্তাও দেয় না। ২০৫০ সালে হয়তো লোকজন জিজ্ঞেস করবে, শাহরুখ খান কে?”

এই মন্তব্যের পর কিং খান ভক্তদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিবেককে কটাক্ষ করেছেন এবং তাঁর বক্তব্যকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।

চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন, যদিও চলচ্চিত্র ইতিহাসে সময়ের সঙ্গে মানুষের স্মৃতি পরিবর্তিত হয়, তবে বলিউডের কিং শাহরুখ খানের জনপ্রিয়তা ও অবদান সহজে ভুলে যাওয়ার নয়।

অন্যদিকে বিবেক ওবেরয় নিজে এ বিষয়ে কোন অতিরিক্ত মন্তব্য করেননি। তবে ‘মাস্তি ৪’ সিনেমার প্রচার এখনও চলমান এবং দর্শকদের আগ্রহও তেমনই বাড়ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ