সোমবার, আগস্ট ২৪, ২০২৬

২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন : ইসি

পাঠক প্রিয়

বাসস

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে। তিনি আরও জানান, নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী যে এবার নির্বাচন আইনসঙ্গত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার এবং মোট ২২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা

ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন, কারো কাছে দায়বদ্ধ নয়, শুধুমাত্র আইনের কাছে দায়বদ্ধ। তাই আপনারা ভয়ের কোনো কারণ নেই। আমরা সবাই মিলে নির্বাচন কমিশন।”

তিনি আরও বলেন, “২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যদি আমরা সফলভাবে করতে ব্যর্থ হই, তাহলে শুধু নির্বাচন কমিশন নয়, বাংলাদেশও ব্যর্থ হবে।”

ইসি অফিসের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান—জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসি, ইউএনও, আনসার-ভিডিপি একসাথে মাঠে নেমে কাজ করবেন এবং সমন্বিতভাবে পদক্ষেপ নেবেন। এ সংক্রান্ত প্রতিবেদনও জমা দিতে হবে

অতীতে ৫ আগস্টের নির্বাচনের প্রস্তুতি স্মরণ করে তিনি উল্লেখ করেন, “তফসিল ঘোষণার পর থেকে মাঠ পর্যায়ে প্রায় সব কার্যক্রম আইনসঙ্গত ও সাহসিকতার সঙ্গে সম্পন্ন হয়েছে।”

সভাটি সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ