বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

১৩ বছর বয়সে নির্বাসিত জাইমা ফিরছেন দেশে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মাত্র ১৩ বছর বয়সে তার শৈশবের স্বাভাবিক আনন্দ, বন্ধু, স্কুল—সবকিছু হঠাৎ ছিন্নভিন্ন হয়ে যায়। জাইমা রহমানকে তখন বাবার সাথে দেশ ছাড়তে হয়েছিল। কোনো অপরাধ নয়, কোনো দোষ নয়; অপরাধ ছিল একটাই—তিনি তারেক রহমানের কন্যা, বেগম খালেদা জিয়ার আদরের নাতনি।

সেই দীর্ঘ নির্বাসনের পর, আগামী ২৫ ডিসেম্বর জাইমা রহমান দীর্ঘ দিন পর দেশে ফিরছেন, বাবার সঙ্গে একই ফ্লাইটে। সময় বদলেছে, ইতিহাস ঘুরেছে, আর বদলেছে জাইমার জীবনও।

আজ তিনি ৩০ বছরের এক উজ্জ্বল তরুণী। শিক্ষিত, মার্জিত এবং আত্মস্থ। ব্রিটেনেই বেড়ে ওঠা এই তরুণী কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন। ২০১৯ সালে তিনি ‘Call to the Bar’ হয়ে নিজেকে স্বীকৃত আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি ব্রিটেনে একটি স্বনামধন্য ল’ ফার্মে কর্মরত।

রাজনীতির উত্তরাধিকার তার রক্তে থাকলেও জাইমা রহমান এখনও আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত নন। তবুও সম্প্রতি বিএনপির সাইবার টিমের সঙ্গে এক অনলাইন বৈঠকে তার দেওয়া দিক-নির্দেশনা ও বিশ্লেষণ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এ তরুণীর রাজনৈতিক সচেতনতা ও উপলব্ধিকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

দেশে ফেরার জন্য জাইমা রহমান সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এমনকি তার সবচেয়ে আপন সঙ্গী, আদরের বিড়াল ‘জেবু’কেও সঙ্গে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন। এই ছোট্ট তথ্যই প্রমাণ করে, তার ফেরা শুধুই রাজনৈতিক বা আনুষ্ঠানিক নয়; এটি একান্ত ব্যক্তিগত ও আবেগপূর্ণ।

শৈশবে যে দেশ তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই দেশে আজ তিনি ফিরছেন নতুন পরিচয়ে—একজন সফল আইনজীবী, এক প্রজন্মের প্রতীক, নির্বাসনের সন্তান থেকে আত্মমর্যাদার প্রতিচ্ছবি হয়ে।

এই ফেরা শুধুই ফিরে আসা নয়—এটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে নীরব কিন্তু দৃঢ় এক উত্তর।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ