শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

১০ জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট–২) এসব শুনানি অনুষ্ঠিত হবে।

রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা–২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তে সংক্ষুব্ধ কোনো প্রার্থী কিংবা সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বাছাই শেষ হওয়ার পরবর্তী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন। আপিল আবেদন একটি সেট মূল কাগজপত্র এবং ছয় সেট ছায়ালিপি (ফটোকপি) সংযুক্ত করে মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।

আপিল গ্রহণ প্রক্রিয়া সহজ করতে সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট অঞ্চলের প্রার্থীরা নির্ধারিত বুথে আপিল আবেদন জমা দিতে পারবেন।

নোটিশ অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে। আপিল নম্বরের ভিত্তিতে শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

  • ১০ জানুয়ারি: আপিল নম্বর ১–৭০

  • ১১ জানুয়ারি: আপিল নম্বর ৭১–১৪০

  • ১২ জানুয়ারি: আপিল নম্বর ১৪১–২১০

  • ১৩ জানুয়ারি: আপিল নম্বর ২১১–২৮০

  • ১৪ জানুয়ারি: আপিল নম্বর ২৮১–৩৫০

  • ১৫ জানুয়ারি: আপিল নম্বর ৩৫১–৪২০

  • ১৬ জানুয়ারি: আপিল নম্বর ৪২১–৪৯০

  • ১৭ জানুয়ারি: আপিল নম্বর ৪৯১–৫৬০

  • ১৮ জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ থেকে অবশিষ্ট সব আপিল

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে।

  • ১০–১২ জানুয়ারির শুনানির রায়: ১২ জানুয়ারি

  • ১৩–১৫ জানুয়ারির শুনানির রায়: ১৫ জানুয়ারি

  • ১৬–১৮ জানুয়ারির শুনানির রায়: ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিলের সংখ্যা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এই সময়সূচি পরিবর্তন হতে পারে। শুনানির দিন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ায় এই আপিল শুনানিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কমিশনের স্বচ্ছ ও সময়োপযোগী সিদ্ধান্তই নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা বাড়াবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ