রবিবার, আগস্ট ৩০, ২০২৬

‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮০ লাখের বেশি, ‘না’ ভোট ২ কোটি ২৫ লক্ষাধিক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ সংক্রান্ত সর্বশেষ তথ্য প্রকাশ করেছেন আখতার আহমেদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গণভোটে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ।

ইসি সূত্রে জানা যায়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখের বেশি। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটগ্রহণ হয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

সংবাদ সম্মেলনে আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন করেছে। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আপাতত প্রকাশ করা হচ্ছে না।

ইসির প্রাপ্ত তথ্য অনুযায়ী আসনভিত্তিক ফলাফল হলো—

  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) — ২০৯ আসন

  • বাংলাদেশ জামায়াতে ইসলামী — ৬৮ আসন

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) — ৬ আসন

  • বাংলাদেশ খেলাফতে মজলিস — ২ আসন

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ — ১ আসন

  • গণঅধিকার পরিষদ — ১ আসন

  • বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) — ১ আসন

  • গণসংহতি আন্দোলন — ১ আসন

  • স্বতন্ত্র প্রার্থী — ৭ আসন

ইসি সচিব জানান, চূড়ান্ত গেজেট প্রকাশ ও পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ