অনলাইন ডেস্ক

দেশের স্মার্টফোন বাজারে নতুন মডেল হেলিও ৫৫ উন্মোচন করেছে হেলিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফোনটির ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১৪,৯৯৯ টাকা। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য গ্রামীণফোনের বিশেষ বান্ডেল অফারও থাকবে।
হেলিওর বক্তব্য অনুযায়ী, দামের মধ্যে আধুনিক ফিচার নিশ্চিত করতেই এই ফোনটি বাজারে আনা হয়েছে। হেলিও ৫৫-এ ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, যা ব্যবহারকারীদের গুগলের সর্বশেষ ফিচার, উন্নত পারফরম্যান্স ও কাস্টমাইজেশন সুবিধা প্রদান করবে।
ফোনটির ডিসপ্লে ৬.৭৮ ইঞ্চি এফএইচডি প্লাস পাঞ্চ-হোল, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং অ্যাসপেক্ট রেশিও ২০.৫:৯। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে আয়রন গার্ড গ্লাস। প্রতিষ্ঠানটির মতে, এর মাধ্যমে ব্যবহারকারীরা কনটেন্ট দেখা, গেমিং এবং দৈনন্দিন ব্যবহারে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯২ চিপসেট এবং ২.০ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। ৮ জিবি র্যামের সাথে মেমোরি ফিউশনের মাধ্যমে আরও ৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। অভ্যন্তরীণ স্টোরেজ ১২৮ জিবি।
ক্যামেরা সুবিধার মধ্যে আছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (f/1.8 অ্যাপারচার) এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি এবং ভিডিও কলের জন্য উপযুক্ত।
ব্যাটারি ও চার্জিং: ফোনটিতে ৬,০০০ mAh লি-পলিমার ব্যাটারি রয়েছে। এছাড়া ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় প্রায় আড়াই ঘণ্টায় পুরো চার্জ সম্ভব।
ফোনটি IP64 রেটিং পেয়েছে, যা ধুলো ও হালকা পানির ছিটা থেকে রক্ষা করে। সংযোগের জন্য রয়েছে ৪জি, ওয়াই-ফাই, জিপিএস এবং ওটিজি। নিরাপত্তার জন্য আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক।
অতিরিক্ত ফিচারের মধ্যে আছে রিভার্স চার্জিং, অ্যাপ লক, অ্যাপ হাইড, নয়েজ ক্যানসেলেশন প্রভৃতি।
হেলিও ৫৫ বাজারে গ্রাফাইট ব্ল্যাক, মেটালিক সিলভার ও সিল্ক গ্রীন এই তিন রঙে পাওয়া যাবে।


