বুধবার, জুলাই ৮, ২০২৬

হাদির ওপর হামলাকারীর শিকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

পাঠক প্রিয়

ঝিনাইদহ প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী যত শক্তিশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে শিকড়সহ উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথিয়া গ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় বারোয়ারি পূজামন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যত বাধাই আসুক না কেন, নির্বাচন কমিশন তার নির্ধারিত লক্ষ্য অনুযায়ী এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, নির্বাচনে অপশক্তি দেখানোর চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে, তবে তাদের সে অপচেষ্টা সফল হবে না। ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। নির্বাচন বানচালের চেষ্টা করা হলে আইন তার নিজস্ব গতিতে কঠোরভাবে প্রয়োগ করা হবে।

মো. আসাদুজ্জামান বলেন, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সাধারণ নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ