বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬

হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত অস্ত্র উদ্ধার, একজন আটক

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় ফয়সাল নামে একজনকে আটক করা হয়েছে। তবে র‍্যাব জানিয়েছে, আটক ফয়সাল হামলাকারী ফয়সাল করিম মাসুদ নন; তিনি শুটার ফয়সালের শ্যালকের বন্ধু।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোছা. হাসি বেগমকেও আটক করা হয়েছে। তরুয়ার বিল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যেই হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্রটি রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে র‍্যাব। এছাড়া রাজধানীর শেরেবাংলানগরে শুটার ফয়সালের বোন জিয়াসমিনের বাসার পাশ থেকে ১১ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, হামলার আগে শেরেবাংলানগরের পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকির পাশে অবস্থিত বোনের বাসা থেকে সহযোগী আলমগীরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বের হন শুটার ফয়সাল। হামলার পরেও তারা ওই এলাকায় ফিরে এসে সিএনজিযোগে সেখান থেকে চলে যান।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। হামলার পর দুই হামলাকারী—ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান এবং আলমগীর—সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায় বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ইতোমধ্যে পাঁচজন রিমান্ডে রয়েছেন। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ