বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

হলিউডের সিনেমায় ক্রিস্টিয়ানো রোনালদো!

পাঠক প্রিয়

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

অনলাইন ডেস্ক

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে এবার বড় পর্দায় দেখা যেতে পারে—এমন জল্পনা এখন তুঙ্গে। হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এ রোনালদোর জন্য একটি বিশেষ চরিত্র লেখা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম প্রধান অভিনেতা ভিন ডিজেল।

দীর্ঘদিন ধরে ‘ডমিনিক টোরেত্তো’ চরিত্রে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নেতৃত্ব দেওয়া ভিন ডিজেল সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদোকে ট্যাগ করে দুজনের একটি ছবি প্রকাশ করেন তিনি। পোস্টে ভিন ডিজেল লেখেন,
“অনেকে জানতে চেয়েছেন, সে কি ফাস্ট-এর গল্পে থাকবে? আমি বলতে পারি, সে সত্যিই একজন খাঁটি মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছি।”

তবে রোনালদোর চরিত্রটি কী ধরনের হবে কিংবা গল্পে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্যও করেননি ক্রিস্টিয়ানো রোনালদো।

জনপ্রিয় স্ট্রিট রেসিংভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ফাস্ট এক্স: পার্ট ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের এপ্রিল মাসে। মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, এই ছবিটিই নাকি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের শেষ কিস্তি হতে যাচ্ছে।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। সব কিছু চূড়ান্ত হলে ফুটবল মাঠের বাইরে একেবারে নতুন রূপে—হলিউডের বড় পর্দায়—ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে পেতে পারেন তার কোটি কোটি ভক্ত।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ