বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

হলিউডের কিংবদন্তি অভিনেতা গিল জেরার্ড আর নেই

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

হলিউডের কিংবদন্তি অভিনেতা গিল জেরার্ড আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ক্যানসারের সঙ্গে লড়াই করে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গিল জেরার্ডের স্ত্রী জ্যানেট জেরার্ড। তিনি জানান, ভোরের দিকে এক বিরল ও অত্যন্ত আক্রমণাত্মক ক্যানসারের কাছে পরাজিত হয়েছেন তার জীবনসঙ্গী। অসুস্থতা ধরা পড়ার পর মাত্র কয়েক দিনের মধ্যেই তার অবস্থার অবনতি ঘটে।

জ্যানেট শেয়ার করেছেন, “যত বছরই একসঙ্গে কাটুক না কেন, তা কখনোই যথেষ্ট নয়। প্রিয় মানুষদের শক্ত করে ধরে রাখা এবং নিঃশর্ত ভালোবাসা দেওয়ার গুরুত্ব মনে করিয়ে দেয়।” মৃত্যুর আগে গিল জেরার্ড নিজেও একটি বার্তা লিখে গিয়েছিলেন, যা জ্যানেট মৃত্যুর পর প্রকাশ করেছেন। বার্তায় তিনি লেখেন, “আমার জীবন ছিল এক অসাধারণ যাত্রা। কাজের সুযোগ, পরিচিত মানুষ এবং ভালোবাসা পাওয়া ও দেওয়ার অভিজ্ঞতা মিলিয়ে ৮২টি বছর তৃপ্তিকরভাবে কাটলো। আরকানসাস থেকে নিউ ইয়র্ক, সেখান থেকে লস অ্যাঞ্জেলেস এবং শেষ পর্যন্ত উত্তর জর্জিয়ায় স্ত্রীর সঙ্গে কাটানো জীবনকে আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি।”

গিল জেরার্ড ১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রচারিত বিজ্ঞান কল্পকাহিনি ধারাবাহিক ‘পঁচিশ শতকের বাক রজার্স’-এ প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। ধারাবাহিকটিতে তিনি অভিনয় করেছিলেন মহাকাশচারী ক্যাপ্টেন উইলিয়াম বাক রজার্স চরিত্রে। এছাড়া তিনি বিভিন্ন টেলিভিশন সিরিজ ও হলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি মার্কিন টেলিভিশনের এক পরিচিত ও শ্রদ্ধেয় মুখে পরিণত হন। ভিন্নধর্মী চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী ছাপ রেখে গেছেন গিল জেরার্ড।

তিনি চলে গেলেও তার অবদান, অভিনয় দক্ষতা এবং মানবিকতা চলচ্চিত্র ও টেলিভিশনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ