রবিবার, আগস্ট ৯, ২০২৬

স্যামসাংয়ের নতুন ক্যাম্পেইন ‘ঈদ এবার আসবে বাড়ি’

পাঠক প্রিয়

দেশব্যাপী কোভিড-১৯ এর বিস্তারের কারণে, ভাইরাসটির প্রকোপ হ্রাসে এবং সুস্থ ও নিরাপদ থাকতে সামাজিক দূরত্ব মেনে চলা ও ঘরে থাকা খুবই জরুরি। তাই, ঘরবন্দী মানুষের কথা বিবেচনা করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে স্যামসাং বাংলাদেশ, “ঈদ এবার আসবে বাড়ি’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের আওতায়, ক্রয়কৃত সকল স্যামসাং পণ্য সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের বাসায় পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি।

এ ক্যাম্পেইন নিয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘কোভিড-১৯ আমাদের সবাইকে বিভিন্নভাবে আক্রান্ত করেছে এবং আমাদের সমাজে এই বৈশ্বিক মহামারির দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে। এই প্রতিক‚লতা সত্তে¡ও, আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের ব্যাপারে আশাবাদী।

বৈশ্বিক নাগরিক হিসেবে আমরা সবাই একসাথে নিজেদের ভৌগলিক অবস্থান কিংবা পারিপার্শ্বিকতা বিবেচনা না করে এ সময়ে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছি। মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদ খুবই তাৎপর্যপূর্ণ উৎসব। তাই, ঈদের আনন্দ বাড়িয়ে দিতে আমরা এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্য নিয়ে আসছি। এ সময়ে আমরা সবাইকে বাসায় থেকে সঠিক সামাজিক দূরত্ব বজায় রাখতে উৎসাহিত করছি, কেননা, এই বিষয়গুলো মেনে চলার মাধ্যমেই আমরা কোভিড-১৯ কে পরাজিত করতে পারবো।’

এই ক্যাম্পেইন চলাকালীন, নির্ধারিত মডেলের টেলিভিশন, রেফ্রিজারেটর, রেসিডেন্সিয়াল এয়ার-কন্ডিশনার (আরএসি), ওয়াশিং মেশিন, ড্রায়ার ও মাইক্রোওভেন ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা ২ লাখ টাকা পর্যন্ত নগদ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

ঈদ উৎসবকে আরও আনন্দময় করতে, একটি পণ্যের সাথে অন্য একটি পণ্য ক্রয়ে (কম্বো পার্চেজ) ক্রেতারা ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাবেন। ক্রেতারা টেলিভিশনের (সর্বনিম্ন ৫০ ইঞ্চি) সাথে সাউন্ড বার ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। এছাড়াও, বান্ডল অফারের আওতায় আপরাইট ফ্রিজ এবং ফিজ্রার, মাইক্রোওয়েভ ওভেনের সাথে এয়ার কন্ডিশনার অথবা ওয়াশিং মেশিন কিনলে ক্রেতারা ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

ক্রেতাদের জীবনে নতুন মাত্রা যোগ করতে, এক্সচেঞ্জ অফারে স্যামসাং ক্রেতাদের দিবে সর্বোচ্চ ২৪ হাজার টাকা। এক্সচেঞ্জ অফারের আওতায়, ক্রেতারা যেকোন ব্র্যান্ডের যেকোনো অবস্থার টেলিভিশন কিংবা রেফ্রিজারেটর এক্সচেঞ্জ মূল্যের নিরিখে পণ্য বিনিময় (এক্সচেঞ্জ) করতে পারবেন। এছাড়াও, যেকোন রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনার ক্রয়ের ক্ষেত্রে লংকাবাংলার কার্ডধারীরা অতিরিক্ত ১২ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইনটি ইতিমধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ২৩ মে পর্যন্ত।  -প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ