শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

স্মার্টফোন কিনতে লোন দিচ্ছে রবি

পাঠক প্রিয়

গ্রাহকদের স্মার্টফোন কিনতে সহায়তা করতে ‘ফোন লোন’ নামে একটি অনন্য স্মার্টফোন ফিন্যান্সিং ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। ক্যাম্পেইনের আওতায় ব্লকচেইন ও বিগ ডেটা এনালিটিক্স প্রযুক্তির মাধ্যমে অলটারনেটিভ ক্রেডিট স্কোরিং (এসিএস) সল্যুশন ব্যবহার করে স্মার্টফোন কেনার জন্য জামানত মুক্ত লোন প্রয়োজন এমন গ্রাহকদের খুঁজে বের করছে অপারেটরটি।

‘ফোন লোন’ ক্যাম্পেইনটির মাধ্যমে উপযুক্ত রবি ও এয়ারটেল গ্রাহকদের সুবিধামত ইএমআইসহ হ্যান্ডসেট লোন দেয়া হচ্ছে। তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করে রেড আইটি ইন্টারন্যাশনাল লিমিটেডের সহায়তায় গ্রাহকদের টেলকো ডাটা ব্যবহারের মাধ্যমে ক্রেডিট কার্ড নেই এমন গ্রাহকদের সনাক্ত করছে একটি ক্রেডিট স্কোরিং কোম্পানি।

বাংলাদেশে ৪জি প্রযুক্তির উপযোগী হ্যান্ডসেটের সংখ্যা এখন ৪২%, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এর মূল কারণ হ্যান্ডসেটের মূল্য এবং গ্রাহকদের স্বল্প ক্রয়ক্ষমতা। এ কারণে দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ ডিজিটাল সেবার সুফল থেকে বঞ্চিত হচ্ছে এবং ডিজিটাল বৈষম্য বাড়ছে। একটি মানসম্পন্ন স্মার্টফোন কিনতে যে অর্থ প্রয়োজন গ্রামের স্বল্প আয়ের মানুষের পক্ষে একবারে তা জোগাড় করা বেশির ভাগে ক্ষেত্রেই সম্ভব হয় না। আবার ক্রেডিড কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা থেকেও তারা বঞ্চিত।

হ্যান্ডসেট কেনার জন্য লোন পেতে পারেন এমন সম্ভাব্য গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর ওই গ্রাহকরা ফোন লোন অ্যাপ বা রবি ওয়েবসাইটের মাধ্যমে তাদের উপযুক্ততা যাচাই করতে পারবেন। এরপর রবির ওয়াক-ইন-সেন্টার (ডব্লিউআইসি), আর স্টোর, ফোন লোন অ্যাপ ও ওয়েবসাইট থেকে এককালীন ডাউন পেমেন্টর মাধ্যমে তাদের পছন্দের হ্যান্ডসেটটি কিনতে পারবেন যোগ্য গ্রাহকরা। বাকী টাকা গ্রাহকদের সুবিধা অনুযায়ী ছয় থেকে বার মাসের সমান মাসিক কিস্তিতে পরিশোধ করা যাবে।

আরো বেশি গ্রাহকদের ডিজিটাল সেবার আওতায় আনতে এবং ডিজিটাল জীবনধারার সাথে সম্পৃক্ত করতে এই ক্যাম্পোইনটি হাতে নিয়েছে রবি। ইতোমধ্যে ১১ হাজারের বেশি ৪.৫জি সাইট নিয়ে দেশের বৃহত্তম ৪.৫জি সেবাদাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে কোম্পানিটি। ক্যাম্পেইনটির আওতায় স্মার্টফোন কেনার সামর্থ নেই এমন গ্রাহকদের হাতে লোনের মাধ্যমে ডিভাইস পৌঁছে দিয়ে ডিজিটাল বৈষম্য দূর করার চেষ্টা করছে অপারেটরটি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ